ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ফুলকপি না বাঁধাকপি এগিয়ে?

লাইফস্টাইল ডেস্ক: শীতকালীন সবজিগুলোর মধ্যে অন্যতম হলো ফুলকপি ও বাঁধাকপি। এ ২ ধরনের কপির মধ্যে কোনটির পুষ্টি বেশি, তা নিয়ে বেশ বিতর্ক রয়েছে।

আরও পড়ুন: শীতে এড়িয়ে যেতে হবে ৩ ভুল

একদল বলছে, বাঁধাকপি পুষ্টিগুণে শ্রেষ্ঠ। অপরদল ফুলকপিকেই স্বাস্থ্যগুণে এগিয়ে রেখেছেন। এই ২ সবজির মধ্যে কোনটি স্বাস্থ্যের জন্য বেশি ভালো- এ বিষয়ে জানিয়েছেন ভারতের বিশিষ্ট পুষ্টিবিদ শর্মিষ্ঠা রায় দত্ত।

জেনে নিন ফুলকপি আর বাঁধাকপির মধ্যে কোনটির পুষ্টিগুণ বেশি-

প্রতি কাপ বাঁধাকপিতে থাকে ২২ ক্যালোরি শক্তি। এতে আছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওজন কমানোর কাজে বিশেষ ভূমিকা পালন করে।

এ সবজি ভিটামিন সি ও উপকারী কিছু অ্যান্টি-অক্সিডেন্টের ভাণ্ডার। তাই নিয়মিত বাঁধাকপি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

আরও পড়ুন: শীতকালে ত্বকের যত্ন যেভাবে!

অন্যদিকে, শরীরকে ডিটক্স বা পরিষ্কার করার কাজে ফুলকপির জুড়ি নেই। এমনকি দেহে প্রদাহ কমাতে চাইলে নিয়মিত এ সবজি খেতে হবে।

এ সবজিতে আছে অত্যন্ত উপকারী ফাইবারের ভাণ্ডার। এ উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী। নিয়মিত এ সবজি খেলে ওজনও বশে থাকবে।

ভারতীয় পুষ্টিবিদ শর্মিষ্ঠা রায়ের দত্ত মতে, সুস্থ-সবল জীবন কাটাতে এ ২ টি সবজিই মাঝে মধ্যে খেতে হবে। তবে অতিরিক্ত খাওয়া যাবে না।

তিনি বলেন, দিনে ১ কাপের বেশি ফুলকপি বা বাঁধাকপি খাবেন না। এতে হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা