ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

ডিম পচা না ভাল বোঝার ৫ উপায় 

লাইফস্টাইল ডেস্ক: বাড়িতে ডিম থাকলে দুপুর থেকে রাতের খাবার— চিন্তা থাকে না কিছুরই। সকালে অমলেট পাউরুটি, দুপুরে ডিমের ঝোল ভাত আর রাতে ডিম কারি— ডিম দিয়েই হয়ে যায় সব রান্না। তাই অনেকেই বাড়িতে বেশি করে ডিম মজুত রাখতে পছন্দ করেন। আবার ডিম প্রোটিনের ভাল উৎস, তাই রোজের ডায়েটে ডিম রাখাও স্বাস্থ্যকর। তবে এক ট্রে ডিম কিনে আনলে অনেক সময় বেশ কয়েকটি পচা বেরিয়ে যায়। অমলেট করার সময় পচা ডিম দেখলে বিরক্তির শেষ থাকে না। জেনে নিন বাজার থেকে ডিম কিনে ফ্রিজে ভরার আগেই কী ভাবে যাচাই করবেন ডিমটি পচা না কি ভাল।

আরও পড়ুন: ফুলকপির পায়েস তৈরির রেসিপি

১) একটি বড় পাত্রে জল নিয়ে ডিমগুলি ডুবিয়েই কিন্তু পচা ডিম চিনে ফেলা যায় সহজেই। ডিম ভাল হলে সেগুলি পাত্রের তলায় ডুবে থাকবে, আর পচা ডিমগুলি পানির উপরে ভাসতে থাকবে।

২) শব্দ শুনেও পরীক্ষা করা যায়। ডিমগুলি ঝাঁকিয়ে দেখুন তাজা কি না। ডিম ঝাঁকানোর সময় যদি কোনও শব্দ না শুনতে পান, তা হলে বুঝবেন, ডিম তাজা। আর যদি ঢক ঢক আওয়াজ পান, তা হলে বুঝবেন, ডিম পচে গিয়েছে।

৩) আলোর সামনে ধরলেও ডিম ভাল আছে কি না তা পরীক্ষা করা যায়। যদি ডিমের ভিতর রিং-এর মতো আকার দেখতে পান, তবে বুঝতে হবে ডিমে পচন ধরতে শুরু হয়েছে। ডিমের ভিতর কালচে দাগ দেখতে পেলেও সতর্ক হোন।

আরও পড়ুন: গাজরের কেক তৈরির রেসিপি

৪) অমলেট তৈরির জন্য ডিম ফাটানোর সময় সতর্ক থাকুন। ডিমটি বাটিতে ফাটিয়ে যদি দেখেন কুসুম ঘন রয়েছে, তবে বুঝবেন, ডিমটি ভাল। আর কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে, ডিমটি নষ্ট।

৫) ডিমের গন্ধ শুঁকেও পচা কি না, তা বুঝতে পারবেন সহজেই।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা