লাইফস্টাইল

মুরগির মাংসের রেসিপি

সান নিউজ ডেস্ক: মুরগির মাংস খেতে কে না পছন্দ করেন! কম বেশি সবাই নিয়মিত মুরগির মাংস খান। মুরগির মাংস বেশ স্বাস্থ্যকর। এ জন্যই স্বাস্থ্য সচেতনরা মুরগির মাংস খেতেই বেশি পছন্দ করেন। এই মাংস দিয়ে তৈরি করা যায় হরেক রকমের রেসিপি। চলুন জেনে নেওয়া যাক মুরগির মাংসের রেসিপি।

উপকরণ: ১.মুরগির মাংস আধা কেজি
২. লবণ স্বাদমতো
৩. গোলমরিচের গুঁড়া ২ চা চামচ
৪. রসুন কিমা ১ টেবিল চামচ
৫. তেল পরিমাণমতো
৬. পেঁয়াজ কুচি এক কাপ
৭. আদা কুচি এক চা চামচ
৮. কাঁচা মরিচ ২-৩টি
৯. ধনে গুঁড়া ১ টেবিল চামচ
১০. মরিচের গুঁড়া ২ টেবিল চামচ
১১. হলুদের গুঁড়া ১ চা চামচ
১২. লেবুর রস এক চা চামচ
১৩. ক্যাপসিকাম কুচি আধা কাপ
১৪. পরিমাণমতো পানি

পদ্ধতি

প্রথমে মুরগির মাংস কেটে ভালো করে ধুয়ে নিন। এবার মাংসের সঙ্গে একে একে লবণ, গোলমরিচের গুঁড়া ও রসুন কিমা মিশিয়ে মাখিয়ে নিন।

মুরগির মাংস এবার আধা ঘণ্টা মেরিনেট করে রাখুন। এরপর ফ্রাইপ্যানে তেল গরম করে এতে মেরিনেট করা মাংস দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নিন।

আবার সসপ্যানে তেল গরম তেলে পেঁয়াজ-রসুন কুচি, আদা কুচি, ভাজা মাংস, লবণ ও পানি দিয়ে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিন। ভালো করে নেড়ে রান্না করুন।

সবশেষে লেবুর রস দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন মাংস। এরপর নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা