লাইফস্টাইল

বাইকাররা চুলের যত্ন নিবেন যেভাবে

সান নিউজ ডেস্ক: বাইকাররা নিরাপত্তার জন্যে হেলমেট পরে। আর দীর্ঘ সময় হেলমেট পরে থাকলে মাথা ঘেমে যায়, ঘাম জমা হয় চুলের গোড়ায়। যার ফলে খুশকিসহ নানা সমস্যা দেখা দেয়। জানা যাক কিভাবে যত্ন নিবেন আপনার (বাইকার) চুল-

ভ্যাপসা গরমে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। কারণ পানি সল্পতায় শরীরে নানা সমস্যা হয়। আর চুল ত্বকেরই একটি অংশ। ত্বক ভালো থাকলে চুলও ভালো থাকবে।

প্রতিদিনের খাদ্যতালিকায় তাজা ফলমূল ও শাক-সবজি রাখুন। আর বাইরে থাকাকালীন ফলের রস, তাজা ফল বা ডাবের পানি খান। এতে শরীরে পানিশূন্যতা দূর হবে। ভিটামিন ‘সি’যুক্ত ফল বেশি বেশি খাবেন।

ঘামের সমস্যা এড়িয়ে চলতে হবে, সাথে রাখতে হবে রুমাল। দীর্ঘ সময় ঘাম লেগে থাকলে সাদা সাদা ফুসকুড়ি দেখা দেয়। এটা থেকে মাথার ত্বকে চুলকানি হতে পারে। চুলে খুশকির উপদ্রবও দেখা দিতে পারে। এ জন্য যত দ্রুত সম্ভব ঘাম মুছে ফেলুন। ব্যাগে কিংবা পকেটে একটি রুমাল রাখতে পারেন। খানিক বিরতি দিয়ে মাথা মুছে নিন। চুল সুতি কাপড়ে বেঁধে তারপর হেলমেট পরতে পারেন।

চুলের প্রধান খাদ্য তেল তাই তেল ব্যবহার করুন। অফিস থেকে ফিরে গোসলের পর মাথায় তেল দিন। পরের দিন সকালের গোসলের সময় শ্যাম্পু করুন। এতে সারা দিন চুল আরো বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাবে।

নিয়মিত শ্যাম্পু করতে হবে। সারা দিন রোদ, ধুলাবালির মধ্যে বাইক চালালে অবশ্যই বাসায় এসে শ্যাম্পু করা জরুরি। কারণ মাথার চুলে ধুলা-ঘাম জমে একাকার হয়ে যায়। এতে চুল অনেকটা আঠালো হয়ে যায়, যা চুল ও মাথার ত্বকের জন্য ক্ষতিকর। এ জন্য নিয়মিত শ্যাম্পু করুন।

সান নিউজ/এমএইচ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা