লাইফস্টাইল

খাসির মিষ্টি রেজালা

সান নিউজ ডেস্ক: মাঝেমধ্যে একটু ভারী খাবার খেতে কে না পছন্দ করেন। মন চাইল খাসির রেজালা খেতে। কিন্তু ঝটপট রান্নার তরিকা না জানায় অনেকে এই কষ্টটুকু করতে চান না। যান রেস্তোরাঁয়। তবে আপনি চাইলেই ঘরে রান্না করতে পারেন খাসির রেজালা আর তা পারবেন দ্রুত সময়ে।

উপকরণ

খাসির মাংস এক কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা তিন টেবিল চামচ, পেঁয়াজ বাটা এক কাপ, এলাচি ৩টি, দারুচিনি ৩টি, তেজপাতা ৩টি, জায়ফল ও জয়েত্রী ২ চা চামচের চার ভাগের দুই ভাগ, গরম মসলার গুড়ো এক চা চামচ, বাদাম বাটা ৩ টেবিল চামচ, টক দই এক কাপ, চিনি ২ টেবিল চামচ, গুড়ো দুধ ২ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল ৪ টেবিল চামচ, ঘি ২ চা চামচ, কাঁচামরিচ ১০টি, বেরেস্তা এক কাপ।

প্রণালী

খাসির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার টক দই ও লবণ মেখে এক ঘণ্টা হাড়িতে রেখে দিন। অন্য একটি হাড়িতে তেল গরম করে সব মশলা দিয়ে নাড়ুন। এবার এতে মাখানো মাংস দিয়ে কষিয়ে নিন। মাংস কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখুন।

মাংস সেদ্ধ হলে বেরেস্তা, বাদাম বাটা, ঘি, গুড়ো দুধ ও চিনি দিয়ে দিন। সবশেষে কাঁচামরিচ দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন।

সান নিউজ/এমএইচ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা