লাইফস্টাইল

তালের মজাদার ‘কেক’

সান নিউজ ডেস্ক: তাল দিয়ে তৈরি করা যায় মুখরোচক সব মজাদার খাবার। যা মানুষের জিভে লেগে থাকে। খুব সহজেই চুলাতেই তৈরী করা যায় এই কেক। চলুন জেনে আসি কিভাবে তৈরী করবেন এই মুখরোচক মজাদার তালের কেক-

তালের কেক তৈরিতে যেসব উপরকরণ লাগবে-

১/৩ কাপ তরল দুধ

আধা চা চামচ ঈস্ট

দেড় কাপ ঘন তালের রস

২ কাপ চালের গুঁড়া

আধা কাপ ময়দা

১/৪ কাপ গুঁড়া দুধ

১ কাপ কোরানো নারকেল

স্বাদমতো চিনি ও লবণ।

তৈরি প্রণালী-

প্রথমে হালকা গরম দুধের সঙ্গে ঈস্ট ও লবণ মিশিয়ে ১৫-২০ মিনিটের মতো রেখে দিন। একটি পাত্র নিন। তাতে চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ, চিনি ও কোরানো নারকেল ভালোভাবে মিশিয়ে নিন। তাতে তালের রস ও ঈস্টের মিশ্রণ মিশিয়ে ২/৩ ঘণ্টার জন্য রেখে দিন।

এখন বড় একটি কেকের মোল্ডে তেল ব্রাশ করে ব্যাটার ঢেলে দিন। তারপর প্যান চুলায় বসিয়ে পানি ফুটতে দিন। পানি ফোটার পর তাতে একটি স্টিলের স্ট্যান্ড দিয়ে তার ওপরে কেকের বাটি বসিয়ে প্যান দিন। মাঝারি আঁচে এভাবে ৩০-৪০ মিনিটের মতো রাখুন। কেক হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সুন্দরভাবে কেটে স্লাইড করে সাজিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এমএইচ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা