প্রতীকী ছবি
আন্তর্জাতিক

কারবালায় আগ্নিকাণ্ডে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের কারবালা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৮ জন।

আরও পড়ুন : ৬ দেশে বিনামূল্যে গম দিবে রাশিয়া

শুক্রবার (২৮ জুলাই) বিকালে ইরাকের পবিত্র নগরী কারবালায় একটি ধর্মীয় অনুষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর ইরানের মেহের নিউজ এজেন্সির।

ইরাকের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শুক্রবার বিকালে পবিত্র নগরী কারবালায় অগ্নিকাণ্ডে আটজন নিহত হয়েছেন।

খবরে বলা হয়েছে, শুক্রবার বিকালে আশুরার দিন ইরাকের পবিত্র নগরী কারবালায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি মিছিলে ৮টি গ্যাসের ক্যানিস্টারে আগুন লেগে যায় এবং বিস্ফোরণ ঘটে। আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং আলাউই মার্কেটের কয়েকটি দোকানে আগুন ধরে যায়।

আগুনের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কারবালার ইমাম আলি স্ট্রিট বন্ধ করে দেয়, এবং আটকে পড়া লোকদের উদ্ধার করে।

আরও পড়ুন :অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৪

ইমাম হুসাইন ও হযরত আব্বাস (রা.) এর মাজারে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে তার আগেই দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডে নিহত ৮ জনের ছয়জন ইরাকি। তবে বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ইরাকের জরুরি সেবা প্রদানকারী সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, আশুরা পালনে আগতদের জন্য অস্থায়ীভাব তৈরি করা একটি বিশ্রাগারের তাবুর রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী একটি বাজারে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা