আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৪

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ড উপকূলের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় চারজন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার পর তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

আরও পড়ুন : আন্দামান-নিকোবর দীপপুঞ্জে ভূমিকম্প

স্থানীয় সময় শুক্রবার রাতে (২৮ জুলাই) লিন্ডেম্যান দ্বীপে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যকার রাত্রীকালীন প্রশিক্ষণের সময় ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর বিবিসির।

স্থানীয় সময় শনিবার (২৯ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, ওই হেলিকপ্টারে থাকা চার ক্রুকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, এমআরএইচ-৯০ হেলিকপ্টারটি স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে হুইটসানডে উপকূলের কাছে বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুন : নিজেকে সরকার প্রধান ঘোষণা

রিচার্ড মার্লেস আরও বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারের ক্রু সদস্য এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা ভালো খবর আশা করছি।

প্রতিরক্ষামন্ত্রী জানান, এখনও পরিষ্কারভাবে ওই দুর্ঘটনা সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায়নি। খুব শিগগির এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন : সিরিয়ায় বিস্ফোরণ, নিহত ৬

একই সংবাদ সম্মেলনে বক্তব্যের সময় প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাঙ্গাস ক্যাম্পবেল বলেন, এটি একটি ভয়াবহ মুহূর্ত। তিনি বলেন, নিখোঁজদের খুঁজে বের করা এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতা করাই এখন আমাদের প্রধান কাজ।

উদ্ধার ও তল্লাশি অভিযানে সহায়তা করায় দেশটির পুলিশ, বেসামরিক এজেন্সি, সাধারণ জনগণ এবং যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা