ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সিরিয়ায় বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় একটি মাজারের কাছে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।মাজারটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে।

আরও পড়ুন: গৌরীপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

বৃহস্পতিবার (২৭ জুলাই) পবিত্র আশুরার একদিন আগে রাজধানী দামেস্কের দক্ষিণে সাইয়েদা জয়নাবের মাজারের কাছে এ ঘটনা ঘটে।

সিরিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাইয়েদা জয়নাবের মাজারের কাছে একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে এ বিস্ফোরণ ঘটেছে। এটি সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া মুসলমানদের তীর্থস্থান।

আরও পড়ুন: নৌকাডুবিতে ৩ বরযাত্রী নিহত

এ ঘটনাটিকে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে অভিহিত করেছে মন্ত্রণালয়।

এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা একটি ট্যাক্সিতে বোমা রেখে এ বিস্ফোরণ ঘটিয়েছে।

আরও পড়ুন: পরীক্ষামূলক উৎপাদন শুরু কাল

৩৯ বছর বয়সি সরকারি কর্মকর্তা ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে জানান, আমরা একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি। পরে দেখি লোকজন ছোটাছুটি করছে। এরপর অ্যাম্বুলেন্স আসে এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।

তিনি বলেন, নবী মুহাম্মদ (সা.) এর নাতনি ও ইমাম আলীর কন্যা সায়েদা সাইয়েদা জয়নাবের মাজার থেকে প্রায় ৬০০ মিটার দূরে একটি ভবনের কাছে এ বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন: ফিলিপাইনে নৌকাডুবি, নিহত ২৫

লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ায় চলমান সংঘাতের ১৩ তম বছরে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র ইরানি মিলিশিয়াদের অবস্থানের কাছে বিস্ফোরণটি ঘটেছে। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা