ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

৬ দেশে বিনামূল্যে গম দিবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার দরিদ্রতম ছয়টি দেশে বিনামূল্যে গম দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৪

দেশগুলো হলো- বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও ইরিত্রিয়া।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নের (এইউ) নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।

রুশ প্রেসিডেন্ট এইউ নেতাদের সঙ্গে বৈঠক শেষে বলেন, আগামী তিন-চার মাসে এই ছয়টি দেশের প্রত্যেককে ২৫ হাজার থেকে ৫০ হাজার টন পর্যন্ত গম পাঠানো হবে। আর এতে যা খরচ হবে, তার সবটুকুই দেবে রাশিয়া।

আরও পড়ুন: আন্দামান-নিকোবর দীপপুঞ্জে ভূমিকম্প

ভ্লাদিমির পুতিন বলেন, বিশ্ব বাজারে ২০ শতাংশ গম রাশিয়া সরবরাহ করে। অপরদিকে, ইউক্রেন থেকে মাত্র ৫ শতাংশ আসে। গত বছর শস্যচুক্তি করার সময় আমরা শর্ত দিয়েছিলাম, পশ্চিমা দেশগুলো যেন আমাদের কৃষি, খাদ্যপণ্য ও সারের ওপর দেওয়া নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেয়। চুক্তির অন্যান্য অংশীদাররা আমাদের এ শর্তে রাজিও হয়েছিল।

কিন্তু আমরা দেখলাম, এই চুক্তিকে তারা সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করেছে ও ইউক্রেনের গমের সবগুলো চালান গেছে ইউরোপে।

আফ্রিকা ও বিশ্বের অন্যান্য দরিদ্র দেশ সেই গমের ভাগ পায়নি। আমাদের কৃষিপণ্য ও সারের ওপর যেসব নিষেধাজ্ঞা পশ্চিমা বিশ্ব দিয়েছিল, সেগুলোও প্রত্যাহার করা হয়নি।

আরও পড়ুন: নিজেকে সরকার প্রধান ঘোষণা

তিনি বলেন, আবার আমরা যখন বললাম যে দরিদ্রতম দেশগুলোকে সহায়তা হিসেবে বিনামূল্যে গম ও সার পাঠাতে চাই, সেখানেও তারা বাধা দিতে শুরু করলো।

ইউরোপের বিভিন্ন বন্দরে দিনের পর দিন আমাদের ২ লাখ ৬২ হাজার টনেরও বেশি গম আটকা পড়ে ছিল।

শস্য চুক্তির পর আমরা ইউরোপের বিভিন্ন বন্দর থেকে মাত্র ৪৪ হাজার টন সার নিয়ে এসে আফ্রিকার দেশ মালাউইকে ২০ হাজার টন ও কেনিয়াকে ৩৪ টন সার বিনামূল্যে দিতে পেরেছি। বাকি সব সার ইউরোপের বিভিন্ন দেশ লুট করে নিয়েছে।

আরও পড়ুন: সিরিয়ায় বিস্ফোরণ, নিহত ৬

২০২২ সালের আগস্ট মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে শস্যচুক্তি সাক্ষরকৃত করেছিল রাশিয়া।

কিন্তু প্রতিশ্রুত শর্ত না মানার অভিযোগে সম্প্রতি রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে আসে। এর পরপরই বিশ্ব বাজারে গম ও ভুট্টার দাম বাড়তে থাকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারুবা টেস্টে ক্যারিবীয়দের দাপুটে জয়

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা