ছবি: সংগৃহীত
বিনোদন
নিহত ১

রণবীর-শ্রদ্ধার শুটিংয়ে আগুন

সান নিউজ ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের শুটিং সেটের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ২৬ ট্রলারে ডাকাতি

শুক্রবার (২৯ জুলাই) বিকালে সাড়ে ৪টার দিকে মুম্বাইতে এ আগুনের সূত্রপাত। এএনআই’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কুপার হাসপাতালের বরাত দিয়ে এএনআই জানায়, মৃত অবস্থাতায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বেশিরভাগ অংশই আগুনে ঝলসে গিয়েছে। এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভাগ্যটা একেবারেই ভালো যাচ্ছে না রণবীর কাপুরের। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘শামশেরা’। এর মাঝেই দুর্ভাগ্য পিছু ছাড়ছে না রণবীরের আসন্ন ছবির, যা পরিচালনার দায়িত্বে রয়েছেন লাভ রঞ্জন। রণবীর অভিনীত একটি ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আন্ধেরির সদর বাজারের কাছে চিত্রকূট গ্রাউন্ডে এক হাজার বর্গফুট জায়গাজুড়ে সেট ফেলে চলছিল ছবির শুটিং। আগুন লাগায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আগুন ছড়িয়ে পড়ে স্টুডিওতেও।

অগ্নিকাণ্ডের সময় সেটে উপস্থিত ছিলেন না রণবীর এবং শ্রদ্ধা কাপুর। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন কলাকুশলীরা। শুটিং ফ্লোর ছেড়ে বাইরে বের হওয়ার হুড়োহুড়ি পড়ে যায়। দৌঁড়াদৌঁড়ি করে সেট ছেড়ে বের হন আতঙ্কিতরা। তবে কীভাবে শুটিং ফ্লোরে আগুন লাগল, তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে।

আরও পড়ুন: র‌্যাব ফোর্সের সদস্যরা দেশের রিয়েল হিরো

এই প্রথমবার লাভ রঞ্জনের সঙ্গে কাজ করছেন রণবীর কাপুর। শ্রদ্ধা কাপুরের সঙ্গে এবার জুটি বাঁধবেন তিনি। বহুদিন ধরে চলছে ছবির শুটিং।

সম্প্রতি ছবির শুটিংয়ে স্পেনেও গিয়েছিল গোটা টিম। নেটদুনিয়ায় তার কিছু ঝলক ভাইরালও হয়। শুক্রবার ছবির একটি গানের শুটিং হওয়ার কথা ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা