জয়া আহসান
বিনোদন

উপস্থাপনায় জয়া আহসান

সান নিউজ ডেস্ক: এপার বাংলা ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দীর্ঘদিন পর আবারও উপস্থাপনায় ফিরেছেন তিনি।

আরও পড়ুন: ভাইয়ের সিনেমায় সোনাক্ষী

আজ শুক্রবার (২৯ জুলাই) মুক্তি পেল মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তবে সিনেমাটির প্রচারণায় যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া। সিনেমাটির কলাকুশলীদের নিয়ে মাছরাঙা টেলিভিশনের একটি আড্ডায় হাজির হন এ অভিনেত্রী। এ আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর উপস্থাপক হিসাবে দেখা গেছে তাকে।

এ প্রসঙ্গে জয়া বলেন, ‘উপস্থাপনা বা সঞ্চালনা নয়, যেহেতু আমি হাওয়া সিনেমার টিমের সবাইকে ব্যক্তিগতভাবে চিনি-জানি, সে জায়গা থেকে ক্যামেরার সামনে আড্ডা দিয়েছি; ভীষণ ভালো একটি সময় কেটেছে। আশা করছি দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন।’

তিনি আরও বলেন, ‘পরিচালক মেজবাউর রহমান সুমনের সঙ্গে আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটক রয়েছে। যেমন-তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে, ফেরার পথ নেই থাকে না কোনো কালে, শহরতলীর আলো, তারপর পারুলের দিন, সাদা জামা স্মিতা এইসব, জ্যোৎস্না রশিদ, মিথ্যা তুমি দশ পিঁপড়া ইত্যাদি।

আরও পড়ুন: ট্রলের শিকার হলেন আলিয়া ভাট

তা ছাড়া সিনেমায় আমার প্রথম প্রযোজনা দেবীতে তার প্রডাকশনের অকৃত্রিম সহযোগিতা পেয়েছি। সেই কৃতজ্ঞতাবোধ থেকে সুমন ও ফেইসকার্ড যখনই আমাকে ডাকবেন, আমি এবং আমার প্রযোজনা সংস্থাকে সব সময়ই পাশে পাবেন।’ অনুষ্ঠানটি গতকাল মাছরাঙা টিভিতে প্রচার হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা