ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচ...

বৃহস্পতিবার (৬ জুলাই) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা বলছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা প্রদেশে একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে গিরিখাদে পড়ে ২৭ জন নিহত হয়েছেন বলে।

আরও পড়ুন : আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

এক সংবাদ সম্মেলনে ওক্সাকা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং ১ টি ছেলে শিশু রয়েছে।

তবে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়া যায়।

আরও পড়ুন : ৬ মাসে ৩৪০ বন্দুক হামলা

স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো জানিয়েছেন, দুর্ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বাস দুর্ঘটনায় আহতের সংখ্যা ১৭ জন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১০

প্রতিবেদনে আরও বলা হয়, বাসটি মেক্সিকো সিটি থেকে ইয়োসোন্ডুয়া যাওয়ার সময় মাগডালেনা পেনাস্কো শহরের কাছে হাইওয়ে থেকে উল্টে যায়।

কর্মকর্তারা বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি প্রায় ২৫ মিটার (৮০ ফুট) গভীর গিরিখাদে পড়ে যায়। এতেই হতাহতের ঐ ঘটনা ঘটে।

আরও পড়ুন : সাউথ আফ্রিকায় গ্যাস দুর্ঘটনায় ১৬ মৃত্যু

ওক্সাকা স্টেট হাইওয়ে পুলিশ পরিচালক টোরিবিও লোপেজ সানচেজ টুইটারে জানান, বুধবার (৫ জুলাই) সকালে সিডিএমএক্স থেকে সান্তিয়াগো ইয়োসোন্ডুয়া মিক্সটেকাগামী একটি বাস মাগডালেনা পেনাস্কো শহরে মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ঐ এলাকায় চলাচলকারী মোটরচালকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

বুধবার ওক্সাকা প্রদেশের গভর্নর সালোমন জারা ক্রুজ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মাগডালেনা পেনাস্কোতে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। সরকারি কর্মীরা ইতোমধ্যেই উদ্ধার অভিযানে কাজ করছে এবং আহতদের সব ধরনের সহায়তা প্রদান করছে।

আরও পড়ুন : একদিনে পানিতে ডুবে ৯ মৃত্যু

প্রসঙ্গত, মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেশ সাধারণ ঘটনা।

চলতি বছরের এপ্রিলে পশ্চিম মেক্সিকোতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে ১৮ জন মারা গিয়েছিলেন। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। নিহতরা সবাই ছিলেন অভিবাসী।

আরও পড়ুন : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার মুখে পড়ে ৫৪ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা