সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলে তাবাস্কো প্রদেশে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটিতে আগুন লেগে যাওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ফের বিধ্বস্ত বিমান, নিহত ৯

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলের তাবাস্কো প্রদেশে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রদেশটির সরকার। এই দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, শনিবার স্থানীয় সময় ভোরবেলা ছোট শহর এসকার্সেগার কাছে ঘটে যাওয়া এই সংঘর্ষের জেরে আগুনে আচ্ছন্ন হওয়ার পরে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানায়, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিলো এবং এটি কানকুন-তাবাস্কো যাচ্ছিলো। এরই পথিমধ্যে বাসটি একটি ‘ট্রেলার’ এর সাথে সংঘর্ষের মুখে পড়ে।

তারা আরও জানায়, এ সময় যা ঘটেছে তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত এবং বলেছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য আমরা কর্তৃপক্ষের সাথে কাজ করছি। এদিকে, দুর্ঘটনাকবলিত বাসটির গতি সঠিক সীমার মধ্যেই ছিলো।

তাবাস্কোর প্রাদেশিক সরকার জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের শনাক্ত করার প্রচেষ্টাসহ উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এ সময় সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ বলেছেন, শনিবার রাতে নিহতদের সংখ্যা এবং তাদের পরিচয় সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে একটি আপডেট দেবে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আমাদের হাতে গাজাকে তুলে দেবে ইসরায়েল

স্থানীয় কাউন্সিল প্যালাসিও মিউনিসিপ্যাল ​​ডি কমালকালকো জানান, যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় নিহতদের লাশ অন্যত্র নিয়ে যাওয়ার কাজে সহায়তা করবে তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা