সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের কাছে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানের অন্তত চার আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও মিলছে লাশ

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মিন্দানাও দ্বীপের একটি খামারে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে।

পুলিশ বলেছে, বিমান দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিচয়ও এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের আঞ্চলিক মুখপাত্র জোপি ভেঞ্চুরা বলেছেন, বিমানটি খামারের একটি জলাধারে থাকা মহিষের ওপর বিধ্বস্ত হয়েছে। এর ফলে মহিষটিও গুরুতর আহত হয়েছে।

মিন্দানাওয়ের পৌরসভার উদ্ধারকারী কর্মকর্তা রিয়া মার্টিন বলেন, তারা বিমান বিধ্বস্তের স্থানে ৪ জনের মরদেহ পেয়েছেন। বর্তমানে ওই এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, বিধ্বস্ত বিমানের পাশে ৪ জনের মরদেহ পাওয়া গেছে। বিমানটি দ্বিখণ্ডিত হয়ে গেছে।

ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অজ্ঞাত একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে বলে নিশ্চিত করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি তারা। সূত্র: এএফপি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা