আন্তর্জাতিক

বারে বন্দুক হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের একটি বারে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪

সোমবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাতে গুয়ানাজুয়াতো প্রদেশের ‘এল এস্টাডিও’ নামক একটি বারে এই হামলার ঘটনা ঘটে। সেলায়া এবং কুয়েরেতারো শহরকে সংযুক্তকারী একটি হাইওয়ের পাশেই ওই বারটি অবস্থিত এবং হামলার সময় একদল সশস্ত্র লোক সেখানে ঢুকে পড়ে।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে মেক্সিকো

পরে তারা বারের গ্রাহক ও কর্মচারীদের ওপর গুলি চালায়। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন।

মেক্সিকোর গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প অঞ্চল। এখানে সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামক দু’টি গ্রুপের মধ্যে বিরোধের কারণে এটি মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে।

আরও পড়ুন: মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ২২

অপরাধী এই দলগুলো মাদক ও চোরাই জ্বালানি পাচারের রুট নিয়ন্ত্রণের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে। অবশ্য সর্বশেষ এই হামলায় কোনো অপরাধী গ্রুপকে সন্দেহ করা হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা