সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের একটি তল্লাশি চৌকিতে হামলার চেষ্টার সময় ৩ ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা।

রোববার (১২ মার্চ) পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুস শহরের কাছে ইসরায়েলি সৈন্যদের গুলিতে ওই ফিলিস্তিনিরা নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

আরও পড়ুন : সৌদিতে ওষুধ উৎপাদন করবে বেক্সিমকো

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পশ্চিম তীরের একটি তল্লাশি চৌকি আক্রান্ত হয়। এ সময় ইসরায়েলি সৈন্যরা তিন ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে। এই ঘটনায় চতুর্থ এক ফিলিস্তিনি বন্দুকধারীকে আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এই ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের গুলিতে নাবলুসে নিহতরা হলেন জিহাদ মোহাম্মদ আল-শামি (২৪), উদয় ওসমান আল-শামি (২২) ও মোহাম্মদ রাঈদ দাবিক (১৮)।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, পশ্চিম তীরের নাবলুসের কাছে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে বন্দুকধারীরা। এর জবাবে সৈন্যরা তাজা গুলিবর্ষণ করেছে।

আরও পড়ুন : রাশিয়া থেকে যুদ্ধবিমান কিনছে ইরান

বিবৃতিতে ইসরায়েলির সেনাবাহিনী বলেছে, গুলি বিনিময়ের সময় তিন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। পরে ওই এলাকায় আরেক সশস্ত্র ব্যক্তি সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেছে। তবে এই ঘটনায় ইসরায়েলি কোনও সৈন্য আহত হয়নি।

ইসরায়েলের সামরিক বাহিনীর অভিজাত পদাতিক ডিভিশন গোলানি রিকনেইসান্স ইউনিটের সদস্যরা তিনটি এম-১৬ রাইফেল ও ফিলিস্তিনিদের ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করেছে বলে জানিয়েছে।

আরও পড়ুন : ইসি সম্পূর্ণ স্বাধীন

নিহত বন্দুকধারী ফিলিস্তিরা দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রাজনৈতিক দল ফাতাহর সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলেও দাবি করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা