সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হামাসের সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাশ ইসরাইলের হামলায় নিহত হয়েছেন। সম্প্রতি বিবৃতিতে এমনটাই দাবি করেছে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর রয়টার্সের।

আরও পড়ুন: বিদ্যুৎবিচ্ছিন্ন বন্ধ হিথ্রো বিমানবন্দর

আইডিএফ জানিয়েছেন, ২০ মার্চ দক্ষিণ গাজায় আকাশপথে হামলা চালানো হয়েছিল। হামাসের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইসরাইল। তাতেই তাবাশের মৃত্যু হয়েছে। হামাসের একাধিক সংগঠনের শীর্ষ পদে ছিলেন তিনি। বহু হামলার মূলহোতা বলেও তাকে উল্লেখ করেছে আইডিএফ।

ইসরাইলের বিবৃতিতে বলা হয়েছে, তাবাশ হামাসের নজরদারি এবং নিশানা (টার্গেটিং) ইউনিটেরও প্রধান ছিলেন। খান ইউনিস ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি। স্থলভাগে হামাসের যুদ্ধকৌশল ঠিক করতেন। মূলত দক্ষিণ গাজাতেই তিনি সক্রিয় ছিলেন। তার মৃত্যুকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে আইডিএফ। ইসরাইলের এই দাবি সম্বন্ধে এখনো কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি গোষ্ঠীটি।

প্রসঙ্গত, ২০০৫ সালে গাজা উপত্যকার গাশ কাটিফ জংশনে আত্মঘাতী বোমা হামলার মূলহোতা ছিলেন তাবাশ। এছাড়াও বহু হামলা হয়েছে তার ষড়যন্ত্রে। ইসরাইলের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে হামাসের ক্ষয়ক্ষতি বিবেচনা করে সামরিক শক্তি বৃদ্ধি করে চলছিলেন তিনি। গোয়েন্দা বিভাগেও তাবাশের দক্ষতা ছিল। মূলত, তার দক্ষতাকে কাজে লাগিয়েই কিছু কিছু ক্ষেত্রে আইডিএফের হামলা প্রতিহত করতে সফল হয়েছিল হামাস, দাবি ইসরাইলের।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা