পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া
আন্তর্জাতিক

সশস্ত্র বাহিনী রাজনীতি থেকে দূরেই থাকবে

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, রাজনীতি থেকে দূরেই থাকবে দেশের সশস্ত্র বাহিনী।

আরও পড়ুন: সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ

এ বিষয়ে জাতিকে আশ্বস্ত করে তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও দূরেই থাকতে চায়।

মঙ্গলবার (৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পাকিস্তান দূতাবাসে এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বুধবার (৫ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: পাল্টা মিসাইল ছুড়ল দক্ষিণ কোরিয়া

বলা হয়েছে, মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে জেনারেল কামার জাভেদ বাজওয়া আগামী দুই মাসের মধ্যে নিজের দ্বিতীয় দফার তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পর চলে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন এবং জানান, তিনি আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি রক্ষা করবেন।

পাকিস্তান দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, জেনারেল বাজওয়া মধ্যাহ্নভোজের আগে সেখানে ঘরোয়া সমাবেশে ভাষণ দেন এবং পরে নিজের অতিথিদের সাথে কথা বলার সময় অনানুষ্ঠানিক মন্তব্যও করেন।

বাজওয়া সেখানে বলেন, পাকিস্তানের রুগ্ন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার কাজটি সমাজের সকল অংশের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। তিনি আরও বলেন, শক্তিশালী অর্থনীতি ছাড়া জাতি তার লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে না।

আরও পড়ুন: তুষারধসে ১০ পর্বতারোহী নিহত

পাকিস্তানি কূটনীতিকদের একটি বিশাল সংখ্যক দর্শকদের উদ্দেশ্যে দেওয়া নিজের ভাষণে বাজওয়া বলেন, ‘একটি শক্তিশালী অর্থনীতি ছাড়া কূটনৈতিক কোনো কর্মকাণ্ডও সুষ্ঠুভাবে চলতে পারে না।’

মধ্যাহ্নভোজের পর জেনারেল বাজওয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকের জন্য পেন্টাগনে যান বলেও জানিয়েছে দ্য ডন।

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষান্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড জেমস অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাকব জেরেমিয়া সুলিভান এবং ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি রুথ শেরম্যানের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন জেনারেল বাজওয়া।

আরও পড়ুন: বুস্টার ডোজ পেয়েছে ৫ কোটি মানুষ

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এসময় পাকিস্তানের সেনাপ্রধান মার্কিন কর্মকর্তাদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে পাকিস্তানে বন্যা দুর্গতদের উদ্ধার/পুনর্বাসনের জন্য ইসলামাবাদের বৈশ্বিক অংশীদারদের সহায়তা গুরুত্বপূর্ণ হবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

সংবাদমাধ্যম বলছে, বন্যা ত্রাণ ও মানবিক সহায়তার হিসেবে যুক্তরাষ্ট্র চলতি বছর পাকিস্তানকে ৫৬.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে বৈঠকের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বিপর্যয়কর বন্যার কারণে পাকিস্তানজুড়ে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: সন্ধ্যায় রাষ্ট্রপতির দুর্গাপূজা শুভেচ্ছা

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাকিস্তানের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অ্যান্টনি ব্লিংকেন। চলতি বছর প্রায় ৫৬.৫ মিলিয়ন মার্কিন ডলার বন্যা ত্রাণ ও মানবিক সহায়তার পাশাপাশি অতিরিক্ত ১০ মিলিয়ন মার্কিন ডলারের খাদ্য নিরাপত্তা সহায়তার কথাও উল্লেখ করেছেন তিনি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা