রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দিলেন বাজওয়া
আন্তর্জাতিক

রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সমস্ত কমান্ডার, উচ্চপদস্থ কর্মকর্তা এবং আইএসআই’র সাথে যুক্ত ব্যক্তিদের রাজনীতি থেকে দূরে থাকার এবং রাজনীতিবিদদের সাথে যোগাযোগ এড়িতে চলতে বলেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান (সিওএএস) জেনারেল কামার জাভেদ বাজওয়া।

আরও পড়ুন : পদ্মা সেতুতে স্বপরিবারে প্রধানমন্ত্রী

সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই’র সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচারণার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

পাক প্রতিরক্ষা সূত্রগুলো এই অভিযোগের জন্য দুঃখ প্রকাশ করে বলেছে, লাহোরে আইএসআই সেক্টর কমান্ডার, যিনি পিটিআই নেতাদের দ্বারা অপদস্থ হচ্ছেন, তিনি এখন লাহোরেই নেই। পেশাগত কাজের জন্য দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি ইসলামাবাদে আছেন।

দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও পিটিআই নেতা ডঃ ইয়াসমিন রশিদ সম্প্রতি পাঞ্জাবের সেক্টর কমান্ডার নিয়োজিত হয়েছেন। পাঞ্জাবের উপ-নির্বাচনে তার বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : রেল যোগাযোগ বন্ধ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআইয়ের ডেপুটি চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি অভিযোগ করেছিলেন যে, কিছু অদৃশ্য শক্তি পিটিআইয়ের বিরুদ্ধে প্রদেশের উপ-নির্বাচনকে প্রভাবিত করতে সক্রিয় রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানও অভিযোগ করেছেন যে, তার কিছু প্রার্থীর কাছে অপরিচিত নম্বর থেকে টেলিফোন আসছে।

ইমরান আরও বলেন, উপ-নির্বাচন চক্রান্ত করতে তার দলের নেতা-কর্মীদের চাপ দেয়া হচ্ছে।

আরও পড়ুন : লিসিচানস্ক শহর রাশিয়ার দখলে

প্রতিরক্ষা সূত্রগুলো জোর দিয়ে বলছে, নিরাপত্তা সংস্থাকে অপমান করার পরিবর্তে পিটিআই’র উচিত প্রমাণগুলো উপস্থাপন করা।

এই সূত্রগুলো দাবি করছে, যদি একটু প্রমাণও তারা দিতে পারে, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউজ ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা