আন্তর্জাতিক

শপিং মলে বন্দুক হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি শপিং মলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে সাতজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় জড়িত ২২ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: প্রেম করে বিয়ে, নববধূর আত্মহত্যা

কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৩ জুলাই) ফিল্ডস নামের ওই শপিং মলে এ ঘটনা ঘটে।

ডেনমার্কের সম্প্রচারমাধ্যম ডিআরের এক প্রতিবেদনে বলা হয়, শপিং মলে গুলির শব্দ শোনার পর ওই শপিং মল থেকে ১০০ জনের বেশি মানুষকে ছুটে বের হতে দেখা যায়। আহত অবস্থায় অন্তত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: জন্মদিনেই খুন এসএসসি পরীক্ষার্থী

কোপেনহেগেনের পুলিশ অপারেশন্সের প্রধান ইন্সপেক্টর সোরেন থমাসেন বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, এবং বেশ কয়েকজন মারা গেছেন। এটি সন্ত্রাসী কার্যক্রম হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, আটক ওই সন্দেহভাজন হামলাকারীর আরও কোনো সহযোগী আছে কিনা তা জানতে পুলিশ স্থানীয় জিল্যান্ড অঞ্চল জুড়ে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে।

আরও পড়ুন: শেষ হলো রূপসা রেলসেতুর নির্মাণ

এদিকে, সামাজিক মাধ্যমে কোপেনহেগেনের মেয়র সোফি অ্যান্ডারসন বলেন, ‘আসলে কতজন মারা গেছে বা আহত হয়েছে তা আমরা জানি না। তবে ঘটনা খুবই গুরুতর।’

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলা হয়, ডেনমার্কের প্রধানমন্ত্রী বন্দুক হামলার ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা