আন্তর্জাতিক

ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়া

সান নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ বন্যা-ভূমিধস দেখা দিয়েছে। এরই মধ্যে সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সড়কে কোরবানির হাট বসানো যাবে না

রোববার (৩ জুলাই) মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মার্চেও অঞ্চলটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে দেশটির আবহাওয়া বিভাগ নিউ সাউথ ওয়েলস স্টেটের নিউক্যাসল থেকে বেটম্যানস বে পর্যন্ত পূর্ব উপকূল অঞ্চলে ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করে। তাছাড়া আগামী দুইদিন ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

নিউ সউথ ওয়েলসের জরুরি সেবামন্ত্রী স্টিফ কুক বলেন, বন্যা, ভারি বৃষ্টি ও নদী ভাঙনসহ বর্তমানে আমরা বিভিন্ন দিক থেকে বিপদের সম্মুখীন হচ্ছি। এমন পরিস্থিতিতে নাগরিকদের হলিডে ভ্রমণ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: চালু হচ্ছে না মোটরসাইকেল

তিনি বলেন, বর্তমানে জরুরি পরিস্থিতি বিরাজ করছে, যা জীবনের ওপর ঝুঁকি তৈরি করেছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, অধিকাংশ জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় যা ৩৫০ মিলিমিটার ছাড়িয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা