নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৩০ সেনা
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় হামলায় নিহত ৩০ সেনা

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকান দেশ নাইজেরিয়ার নাইজার প্রদেশের শিরোরো এলাকায় একটি খনিতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩০ সেনাসদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

রবিবার (৩ জুলাই) তিনটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৯ জুন) দেশটির নাইজার প্রদেশের শিরোরো এলাকার ওই খনিতে হামলার পর অপহরণের শিকার শ্রমিকদের খোঁজে সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল। নিখোঁজদের মধ্যে ৪ জন চীনা নাগরিকও ছিলেন। পরে সেখানেই সেনাসদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

শনিবার (২ জুলাই) প্রদেশটির রাজধানী শিরোরো এবং মিন্নাতের দু’টি সেনা সূত্র জানিয়েছে, পরে নিরাপত্তা বাহিনী আক্রমণের জবাবে সেখানে গেলে, বন্দুকধারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এছাড়া অ্যামবুশ হামলায় তিনটি ট্রাকে থাকা ৩০ জন সৈন্যকে হত্যা করে তারা।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ নিহত

শিরোরোর সেনা ঘাঁটির এক সৈনিক বলেছেন, ‘আমাদের সেনাদের হারানো হৃদয়বিদারক, তারা শক্তিবৃদ্ধির জন্য সেখানে গিয়েছিল। এটি আমাদের ব্যথিত করলেও আমরা হাল ছাড়ব না।’

উত্তর-পশ্চিমাঞ্চলীয় নাইজারের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিশনার ইমানুয়েল উমর হামলার পর প্রাথমিকভাবে বলেন, আজতা আবোকি গ্রামের ওই খনিতে হামলার ঘটনায় অজ্ঞাত সংখ্যক লোক নিহত হয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা