তুর্কি-সিরিয়া উত্তেজনা কমাতে মাঠে ইরান
আন্তর্জাতিক

তুর্কি-সিরিয়া উত্তেজনা কমাতে মাঠে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২ জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্ক সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি জানিয়েছেন, তুরস্ক-সিরিয়া উত্তেজনা কমানোর মিশন নিয়ে সিরিয়া এসেছেন।

আরও পড়ুন : বিএনপি উদভ্রান্তের মতো বক্তব্য দিচ্ছে

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলেছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ অঞ্চলে সিরিয়া এবং তুরস্কের মধ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন তিনি।

সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের অন্যতম একজন বড় মিত্র হচ্ছে ইরান। অপরদিকে তুরস্কের বড় বাণিজ্যিক বন্ধু তেহরান।

আরও পড়ুন : ১৯ ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান সিরিয়ার ওয়াইপিজে জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেওয়ার পর সিরিয়ায় শঙ্কা ও উত্তেজনা তৈরি হয়।

ইরান এই উত্তেজনা উপশমে মাঠে নেমেছে। পাঁচদিন আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফরে যান। সেখানে তিনি তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি সফরে আসলেন সিরিয়ায়।

আরও পড়ুন : আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

তুরস্ক সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সিরিয়ায় হয়ত তুরস্ককে আরেকটি সামরিক অভিযান চালাতে হবে বলে জানিয়েছে আল আরাবিয়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা