কুমির বিয়ে করলেন মেক্সিকোর মেয়র 
আন্তর্জাতিক

কুমির বিয়ে করলেন মেক্সিকোর মেয়র 

সান নিউজ ডেস্ক : রীতি মেনে কুমির বিয়ে করলেন মেক্সিকোর একজন মেয়র। সাদা গাউন ও স্বর্ণালঙ্কার পড়িয়ে কুমিরটিকে সাজানো হওয়েছে। যেই বিয়ে দেখতে হাজির হয় দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ। অদ্ভুত এ বিয়ের অনুষ্ঠান মেক্সিকোর ওজাকা প্রদেশে আয়োজন করা হয়। বিয়েটির ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুর সুফল বঞ্চিত শরীয়তপুরবাসী

শত বছরের পুরোনো রীতি ধরে রাখতেই এমন বিয়ের আয়োজন করেছে সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাছাড় প্রকৃতির সঙ্গে মানুষের যোগসূত্র গড়ে তোলার জন্য এ বিয়ের মাধ্যমে প্রার্থনা করেছেন তারা।

রয়টার্স জানায়, ওক্সাকা উপকূলে স্যান পেড্রো হুয়ামেলুলা নামে জেলেদের ছোট্ট একটি গ্রামে বৃহস্পতিবার (৩০ জুন) আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এ বিয়ের।
অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও আদিবাসী সংস্কৃতিতে সমৃদ্ধ মেক্সিকোর দক্ষিণের রাজ্য ওক্সাকায় অনেকগুলো জাতিগোষ্ঠীর বসবাস। অত্যন্ত কঠোরভাবে যারা নিজেদের ভাষা এবং ঐতিহ্য রক্ষা করে আসছে।

মেয়র সোসা বলেন, ‌নদীতে যাতে অনেক মাছ পাওয়া যায়, সেজন্য প্রকৃতির কাছে আমরা অনেক বৃষ্টি আর খাবার প্রার্থনা করেছি এই বিয়ের মাধ্যমে।

মেক্সিকান টাইমস জানায়, কুমিরের সঙ্গে মেয়রের বিয়েতে কমতি ছিল না কোনো আয়োজনের। শুধু তাই নয়, আদিবাসী আয়োজনের সঙ্গে যোগ হয়েছে খ্রিস্টান বিয়ের রীতিনীতিও। আর এ জন্য বিয়ের দিন কনেকে (কুমির) সাজানো হয় সাদা গাউন ও স্বর্ণালঙ্কার দিয়ে।

তবে বিয়ে শুরুর আগে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। হিংস্র কুমিরটির মুখ বেধে রাখা হয় দড়ি দিয়ে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা