আন্তর্জাতিক

ভূমিধসে মৃত্যুর বেড়ে ৮১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মণিপুরে ভয়াবহ ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮১ জন হয়েছে। উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা সদস্যদের পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ ভূমিধস রাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ ঘটনা’ বলে অভিহিত করেন উদ্ধারকাজ সরেজমিনে দেখতে ঘটনাস্থলে যাওয়া মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: পদ্মা সেতুর সুফল বঞ্চিত শরীয়তপুরবাসী

ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, নিহত ৮১ জনের মধ্যে ১৮ জন সেনা সদস্য রয়েছেন। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। মৃতদেহগুলি উদ্ধার করতে আরও দু’তিন দিন সময় লাগবে বলে জানান উদ্ধারকর্মীরা।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের মরদেহ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছেন স্থানীয় ২৯ জন বাসিন্দাও। তাদের উদ্ধারকাজ চালানো হচ্ছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় পজিটিভ ৭ লাখ

প্রসঙ্গত, ভারতের মণিপুরে ননি জেলায় টানা বর্ষণে গত বৃহস্পতিবার টুপুল রেল স্টেশনের কাছে ভূমিধস নামে। সেখানেই আর্মির ক্যাম্প ছিল। ননি জেলার যে এলাকায় ভূমিধস হয়েছে, সেটি জেলার প্রত্যন্ত পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকা। সেখানে বৃহৎ রেলপথ নির্মাণ কাজ চলছিল। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে জিরিবাম ইম্ফল নতুন রেললাইন প্রকল্পের টুপুল স্টেশন ভবনের ক্ষতি হয়েছে। উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রেলওয়ে জোন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা