ফাইল ছবি
আন্তর্জাতিক

ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

আরও পড়ুন: পদ্মা সেতুর সুফল বঞ্চিত শরীয়তপুরবাসী

শনিবার (২ জুলাই) ভোররাতে দেশটির উপকূলীয় হরমোজগান প্রদেশে আঘাত হানে এক ভূমিকম্প। তারপর ওই এলাকায় পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে, যার সর্বোচ্চ মাত্রা ছিল ৬ দশমিক ৩।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হরমোজগান প্রদেশের জরুরি ব্যবস্থাপনা প্রধান মেহরদাদ হাসানজাদেহ দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘আমাদের উদ্ধার তৎপরতা চলছে। বিভিন্ন এলাকায় ধ্বংসস্তুপ থেকে এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ ও ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় পজিটিভ ৭ লাখ

মেহরদাদ হাসানজাদেহ আরও বলেন, ভুক্তভোগী সবাই প্রথম ভূমিকম্পের আঘাতে মারা গেছেন। প্রথমটির পর মানুষজন ঘরের বাইরে থাকায় পরের দুই ভূমিকম্পে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, প্রথম ভূমিকম্পটির পরে ৬ দশমিক ৩ এবং ৬ দশমিক ১ মাত্রার আরও দুটি ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। এতে সায়েহ খোশ গ্রামটি পুরো তছনছ হয়ে গেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে ইরানে যে ভূমিকম্প হয়েছে, তার কম্পন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান, কাতার, আফগানিস্তান ও পাকিস্তানেও অনুভূত হয়েছে।

আরও পড়ুন: দ্বিতীয় দিনেও কমলাপুরে উপচেপড়া ভিড়

প্রসঙ্গত, ১৯৯০ সালে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ইরানের উত্তরাঞ্চলে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। তারপর ২০০৩ সালে দেশটির কেরমান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছিলেন প্রায় ৩১ হাজার মানুষ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা