বাইডেনের ক্ষমতা কমালো সুপ্রিম কোর্ট
আন্তর্জাতিক

বাইডেনের ক্ষমতা কমালো সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পরিবেশগত সুরক্ষা সংস্থা (ইপিএ) গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস করতে কিছু ক্ষমতা হারিয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু পরিকল্পনায়ও বড় ধাক্কা লেগেছে।

আরও পড়ুন: জঙ্গিবাদ দমন দেশের ঈর্ষণীয় সাফল্য

বার্তা সংস্থা সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে কার্বন নিঃসরণ কমাতে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুন) দেশটির উচ্চ আদালত একটি যুগান্তকারী রায় দেন। ওই রায়ের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমনে ফেডারেল সরকারের কর্তৃত্বের ওপর সীমা নির্ধারণ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের এই রায়কে ‘বিপর্যয়কর সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত জলবায়ু সংকট মোকাবিলায় তার উদ্যোগকে খর্ব করতে পারবে না।

আরও পড়ুন: ‘এক দেশ দুই নীতি’ হংকংকে সুরক্ষা দিয়েছে

ইপিএর বিরুদ্ধে মামলাটি করেছিল ওয়েস্ট ভার্জিনিয়া। ১৮টি অন্য বেশির ভাগ রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য এবং সে দেশের কয়েকটি বৃহত্তম কয়লা কম্পানির পক্ষে তারা মামলাটি করেছিল। তাদের দাবি ছিল, সবগুলো অঙ্গরাজ্যে নির্গমন কমানোর এখতিয়ার নেই ইপিএ’র।

মিসৌরি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এরিক স্মিট এই রায়কে ‘বড় জয়’ হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু

সুপ্রিম কোর্ট অবশ্য ভবিষ্যতে এমন বিধিনিষেধ জারি থেকে ইপিএকে বাধা দেয়নি। কিন্তু বলেছে, কংগ্রেসকে এই বিষয়ে সংস্থাটিকে স্পষ্টভাবে ক্ষমতা দিতে হবে। আর কংগ্রেস এর আগে ইপিএ’র কার্বন নিয়ন্ত্রণ কর্মসূচি প্রত্যাখ্যান করেছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা