আন্তর্জাতিক

ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। এঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

আরও পড়ুন: ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি টাইগাররা

শুক্রবার (১ জুলাই) দেশটির ওডেসা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক বিষয়টি নিশ্চিত করেছেন।

কৃষ্ণ সাগরের কৌশলগত ফাঁড়ি স্ন্যাক আইল্যান্ড থেকে রুশ সেনাদের প্রত্যাহার করার একদিন পরই এ হামলা চালানো হলো। যদিও ইউক্রেনের দাবি, তাদের বিতাড়িত করা হয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৯ তলা বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধসে যায়। এতে ১৭ জন নিহত হন এবং আরও ৩০ জনের মতো আহত হয়েছেন।

আরও পড়ুন: ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী ইয়ার

এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে কৃষ্ণসাগরের বুকে স্নেক আইল্যান্ড নামে যে ক্ষুদ্র দ্বীপটি দখল করে নিয়েছিল রাশিয়া সেটি থেকে সেনাদের প্রত্যাহার করে নিয়েছে।

মস্কো বলেছে, স্নেক আইল্যান্ড থেকে তাদের এই প্রত্যাহার হচ্ছে একটা ‘শুভেচ্ছাসূচক পদক্ষেপ’ এবং এর মাধ্যমে তারা দেখাতে চাইছে যে ইউক্রেন থেকে কৃষিপণ্য পরিবহনের পথে রাশিয়া কোনো বাধা সৃষ্টি করছে না।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা