ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি
আন্তর্জাতিক

সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন।

আরও পড়ুন: ড. ইউনূস শাক দিয়ে মাছ ঢাকতে চান

বুধবার (২৯ জুন) ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দোনেৎস্ক ও লুহানেস্ককে আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশের স্বীকৃতি দেয় সিরিয়া। তারই যের ধরে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেন ও সিরিয়ার মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। সিরিয়ার ওপর নিষেধাজ্ঞার চাপ আরও বাড়বে সিরিয়ার এ সিদ্ধান্তকে ‘মূল্যহীন গল্প’ বলে আখ্যায়িত করেন জেলেনস্কি।

এদিকে ইউক্রেনে ২৪ জুন কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: বাংলাদেশের নেতৃত্ব দেবেন ড. মোমেন

এর দুইদিন আগে ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দোনেৎস্ক এবং লুহানেস্ককে স্বাধীন দেশের স্বীকৃতি দেন পুতিন। রাশিয়ার পর জাতিসংঘের সদস্যভুক্ত দ্বিতীয় দেশ হিসেবে দোনেৎস্ক ও লুহানেস্ককে স্বাধীন দেশের মর্যাদা দেয় সিরিয়া।

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো। কারণ তার ক্ষমতা টিকিয়ে রাখতে এবং সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান ঘটাতে ২০১৫ সালে হস্তক্ষেপ করে রুশ বাহিনী। এরপর বাসার আল আসাদের হাতে সিরিয়ার নিয়ন্ত্রণ চলে আসে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা