আন্তর্জাতিক

পরিত্যক্ত হাসপাতালে মিলল ৪ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ের কানডিভ্যালি এলাকায় একটি পরিত্যক্ত হাসপাতালের ভবন থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষক হত্যাকারী জিতু রিমান্ডে

বৃহস্পতিবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, নিহত ৪ জনের মধ্যে ৩ জন একই পরিবারের। মরদেহ উদ্ধারের সময় চারটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।

মৃতরা হলেন- কিরণ দালভি, তাঁর দুই মেয়ে মুসকান ও ভূমি এবং অপরজনের নাম শিবদয়াল সেন।

আরও পড়ুন: শপথ নিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

পুলিশ আরও জানায়, হাসপাতালটি ১৫ বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পরিবারটি হাসপাতাল ভবনের ভেতরে বসবাস করতেন। নিহত চার জনের মধ্যে দুজনের মরদেহ ভবনটির তিন তলার একটি পুল থেকে উদ্ধার করা হয়েছে। আর অন্য দুজনের মরদেহ দোতলায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা