বিনোদন

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইনি জটিলতার অবসান হয়েছে। বাড়িটিতে আরও দুটি তলা নির্মাণের অনুমতি দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালতের এই সিদ্ধান্তে দীর্ঘদিনের আইনি বাধা দূর হয়েছে বলে স্বস্তি পেয়েছেন এই অভিনেতা।

জানা গেছে, গত বছর থেকেই নতুন করে সাজানো হচ্ছে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখের এই বাড়িটি। সেখানে আরও দুটি তলা নির্মাণের পরিকল্পনা ছিল তার। তবে এই নির্মাণকাজের বৈধতা নিয়ে আপত্তি জানিয়ে আদালতে আবেদন করেছিলেন এক সমাজকর্মী। তার অভিযোগ ছিল, প্রয়োজনীয় নিয়ম না মেনেই নির্মাণকাজ চালানো হচ্ছে।

দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার ভারতের সর্বোচ্চ আদালত ওই আবেদন খারিজ করে দেন এবং শাহরুখ খানের পক্ষে রায় দেন। আদালত জানায়, আইন মেনেই ‘মান্নাত’-এ নতুন দুটি তলা নির্মাণের কাজ করা হচ্ছে। ফলে এই নির্মাণকাজ চালিয়ে যেতে আর কোনো আইনি বাধা নেই।

শুনানিতে আবেদনকারীর আইনজীবী শোয়েব আলম বলেন, মামলাটি একজন জনপ্রিয় অভিনেতাকে ঘিরে হলেও আদালতের বিষয়টি সাধারণ আইনি দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত। তিনি দাবি করেন, তার মক্কেল একজন সমাজসেবী, যিনি এর আগেও বিভিন্ন আবাসনসংক্রান্ত অনিয়ম প্রকাশ্যে এনেছেন।

তবে বিচারপতি সঞ্জয়কুমার বাগচী বলেন, আদালত কোনোভাবেই বিষয়টিকে ব্যক্তির পরিচয়ের ভিত্তিতে বিবেচনা করেনি।

এদিকে ‘মান্নাত’-এর আইনি জটিলতা কাটার পাশাপাশি শাহরুখ খানের ব্যক্তিগত জীবনেও এসেছে আরেকটি সুখবর। দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত তার স্মৃতিবিজড়িত বাড়িটির সম্পূর্ণ মালিকানা এখন শাহরুখ ও তার স্ত্রী গৌরী খানের।

বিয়ের পর এই বাড়িতেই সংসার শুরু করেছিলেন শাহরুখ-গৌরী। আগে বাড়িটির বেসমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন তারা। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপি খরচ করে দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নিয়েছেন এই তারকা দম্পতি। ফলে পুরো বাড়িটির একক মালিকানা এখন তাদের।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা