পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ছবি: ইনস্টাগ্রাম
বিনোদন

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

বিনোদন ডেস্ক

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভস সেন্ট লরেন্ট’-এর নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। অনুষ্ঠানে তার ফ্যাশন স্টাইল প্রশংসা কুড়ালেও পোশাকের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে হানিয়াকে ভক্তদের শুভেচ্ছা জানাতে, ছবি তুলতে এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।

এদিন অভিনেত্রী সম্পূর্ণ কালো রঙের ‘ইভস সেন্ট লরেন্ট’ পোশাক পরেছিলেন। তার পরনে ছিল একটি সিল্কের রাফলড ম্যাক্সি স্কার্ট, কালো স্টকিংস এবং ওয়েস্টার্ন স্টাইলের সাজ। এর সঙ্গে ন্যুড মেকআপ ও ‘ওয়েট হেয়ার’ লুক বেছে নিয়েছিলেন তিনি।

হানিয়ার এই পোশাক প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একদল ভক্ত তার ব্যক্তিগত পছন্দের প্রতি সম্মান জানিয়ে সমর্থন প্রকাশ করেন। তাদের একজন মন্তব্য করেন, একজন কী পোশাক পরবেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং কেবল পোশাকের ভিত্তিতে কাউকে বিচার করা উচিত নয়।

অন্যদিকে সমালোচকদের দাবি, এ ধরনের পোশাক পাকিস্তানের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কেউ কেউ হানিয়ার সঙ্গে ভারতীয় ইন্টারনেট ব্যক্তিত্ব উরফি জাভেদ ও রাখি সাওয়ান্তের তুলনাও করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী রসিকতা করে লেখেন, ‘দারাজ থেকে উরফি জাভেদকে অর্ডার করলে এমনই দেখাবে।’ আবার অনেকে মন্তব্য করেন, এ ধরনের পোশাক তরুণীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে না।

কয়েকজন ব্যবহারকারী অভিনেত্রী আলিজাহ শাহর প্রসঙ্গও টেনে আনেন। তাদের দাবি, একই ধরনের পোশাক পরলে আলিজাহ শাহ হয়তো আরও বেশি সমালোচনা ও ট্রোলের মুখে পড়তেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি হানিয়া আমির। অতীতের মতো এবারও বিষয়টি নিয়ে নীরব অবস্থান বজায় রেখেছেন এই অভিনেত্রী।

সূত্র: সামা টিভি

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা