'কিং' ছবিতে শাহরুখ খান। ছবি: সংগৃহিত
বিনোদন

‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? গুঞ্জন উড়িয়ে দিলেন নির্মাতা

বিনোদন ডেস্ক

নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যেই এর বাজেট নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে দাবি করেছে, ‘কিং’ নির্মাণে প্রায় ৪৫০ কোটি রুপি ব্যয় হচ্ছে। দাবি সত্য হলে এটি হবে শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

প্রথমে ‘কিং’ পরিচালনার দায়িত্বে ছিলেন নির্মাতা সুজয় ঘোষ। পরে তিনি সরে দাঁড়ালে পরিচালনার দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে শাহরুখ খানকে নিয়ে ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’ নির্মাণ করেছিলেন তিনি।

বাজেট নিয়ে আলোচনা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিদ্ধার্থ আনন্দ এক শব্দে প্রতিক্রিয়া জানান ‘ফলস’ (মিথ্যা)। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে ধারণা করা হচ্ছে, ৪৫০ কোটি রুপির বাজেট সংক্রান্ত দাবিকেই তিনি নাকচ করেছেন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘কিং’।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালের ফরাসি অ্যাকশন-ড্রামা ‘লিও: দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে ছবিটি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা