বিনোদন

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের রাজকীয় বিয়ে

বিনোদন ডেস্ক

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন ফুটবলার ট্রাভিস কেলস। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিউইয়র্কের আইকনিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হলিউড তারকা ও বিখ্যাত ব্যক্তিদের উপস্থিতিতে এক জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন শুক্রবার (স্থানীয় সময়) বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

টেলরের মুখপাত্র জানান, তাদের বিয়েতে প্রচলিত অনেক নিয়মই ভাঙ্গা হয়েছে। সাধারণত কনের পাশে যে 'ব্রাইডসমেইড' এবং বরের পাশে যে 'গ্রুমসমেন' নামের একঝাঁক বন্ধু-বান্ধব থাকেন, এই বিয়েতে ছিলেন না তেমন কেউই।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই বিয়ের আয়োজনকে অনেকেই 'শতাব্দীর সেরা বিয়ে' বলে আখ্যা দিচ্ছেন। বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস এবং বেনসন বুনের মতো তারকারা। অতিথিদের গোপনীয়তা রক্ষায় কালো রঙের এসইউভি গাড়ি ও বিশাল তাঁবু ব্যবহার করা হয়। এদিন ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বড় পর্দায় 'জাস্ট অ্যান্ড টি ম্যারিড' (JUST&T MARRIED!) লেখাটি সবচেয়ে নজর কাড়ে।

টেলরের মুখপাত্র জানান, তাদের এদিনের পোশাক তৈরিতে সরাসরি যুক্ত ছিলেন ফরাসি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। এছাড়া তাদের জুতো ছিল ক্রিশ্চিয়ান লুবোটিনের তৈরি এবং সুইফট কার্টিয়ার ব্র্যান্ডের গহনা পরেছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যমেগুলোতে বলা হয়েছে, এই ইভেন্টের কারণে ম্যানহাটনের ব্যস্ততম রাস্তাগুলো যান চলাচল ছিল বন্ধ। সে সময় নিউইয়র্কের ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করেও প্রিয় তারকাকে একনজর দেখতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে হাজার হাজার ভক্ত ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

ধারণা করা হচ্ছে, বিয়ের ভেন্যু হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেন ভাড়া করতে তাদের খরচ করতে হয়েছে কয়েক কোটি ডলার। তবে বিয়ের উৎসব শুরুর আগেই এই যুগল ২০টির ও বেশি দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন ডলার দান করেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কের সূচনার পর গত আগস্টে ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে তারা নিজেদের বাগদানের ঘোষণা দেন।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা