বিনোদন

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

বিনোদন ডেস্ক

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের নতুন দুটি সিনেমা ‘রূপা’ও‘দুনিয়াদারি’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি।

কমেডি টাইমিং, দুর্দান্ত নাচ এবং পারিবারিক ঘরানার সিনেমায় অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার নতুন সিনেমা ‘রূপা’ নিয়ে থাকছে বিশেষ চমক। কারণ সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও থাকছেন গোবিন্দ নিজেই।

‘রূপা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে নবাগতা রানী স্বর্ণকারের। সিনেমাটিতে গোবিন্দের বিপরীতে জুটি বাঁধবেন তিনি।

দীর্ঘ বিরতি শেষে ফেরার বিষয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন গোবিন্দ। তিনি বলেন, “হয়তো এটাই আমার নিয়তি ছিল যে আমাকে বহুবার বাতিলের তালিকায় রাখা হয়েছে। মানুষ বারবার বলেছে, আমি আর কখনো সিনেমায় ফিরতে পারব না। কিন্তু আমি প্রতিবারই নতুনভাবে শুরু করেছি।”

তিনি আরও বলেন, “আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই সিনেমা যেন আমার সেই স্বপ্ন পূরণ করে, যা হয়তো অনেকেই কল্পনাও করতে পারছেন না। আমি আবারও নিজের ম্যাজিক দেখাতে চাই।”

নতুন সিনেমা নিয়ে আশাবাদী গোবিন্দ বলেন, ‘রূপা’ মূলত তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার ভাষায়, “থিয়েটারে বসে তরুণরা যখন সিনেমাটি দেখবে, আমি আশা করি এটি তাদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের বিশ্বাস জোগাবে।”

এর আগে সর্বশেষ ২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন গোবিন্দ। তবে সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা