ছবি: সংগৃহিত
বিনোদন

‘কিং’ সিনেমার নতুন লুক? ভক্তের ক্যামেরায় শাহরুখ

বিনোদন ডেস্ক

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-কে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। লন্ডনে অবকাশযাপনের সময় এক ভক্তের ক্যামেরায় ধরা পড়া অভিনেতার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার নতুন লুক নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখ কালো রঙের হুডি ও ‘VR-46’ লেখা একটি কালো ক্যাপ পরে ছিলেন। মুখ আড়াল করার চেষ্টা করলেও ক্যাপের নিচ থেকে উঁকি দেওয়া ব্লিচ করা চুল ভক্তদের নজর এড়ায়নি। অনেকের ধারণা, পরিচালক সিদ্ধার্থ আনন্দের আসন্ন সিনেমা ‘কিং’-এর লুক গোপন রাখতেই এমন সতর্ক ছিলেন অভিনেতা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘কিং’-এ শাহরুখ খানকে ধূসর চুলের এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে এখনো নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

লন্ডনে ঘুরতে বের হওয়ার সময় শাহরুখের পরনে ছিল সাদা টি-শার্ট ও কালো হুডি। সাধারণ পোশাকে থাকলেও ভক্তদের নজর এড়াতে পারেননি তিনি। এ সময় কয়েকজন অনুরাগীর সঙ্গে ছবি তুলতেও দেখা যায় তাকে।

এদিকে লন্ডনে শাহরুখ খানের বাড়িও ভক্তদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য ভক্ত। অনেকেই সেখানে ছবি ও সেলফি ভিডিও ধারণ করছেন। দৃশ্যটি মুম্বাইয়ের তার বিখ্যাত বাসভবন ‘মান্নাত’-এর সামনে প্রতিদিনের ভক্তসমাগমের কথাই মনে করিয়ে দিচ্ছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা