সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সিংহাসন ছাড়লেন ডেনমার্কের রানি

আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের কোপেনহেগেনের ক্রিশ্চিয়ানসবার্গ ক্যাসেলে আয়োজিত ভোজসভায় রানি দ্বিতীয় মার্গ্রেথেকে শুভেচ্ছা জানাচ্ছেন অতিথিরা। ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে টেলিভিশনে নতুন বছর শুরুর ভাষণ দিতে গিয়ে সিংহাসন ছাড়ার ঘোষণা দেন। এসময় তার এই ভাষণ টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

সোমবার (১ জানুযারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। আগামী ১৪ জানুয়ারি (রোববার ) আনুষ্ঠানিকভাবে সিংহাসন ত্যাগ করবেন তিনি। এদিন তার সিংহাসনে আরোহণের ৫২ বছর পূর্ণ হবে।

আরও পড়ুন: সৌদিতে স্বর্ণের খনির সন্ধান

প্রতিবেদনে বলা হয়, ইউরোপের সবচেয়ে দীর্ঘমেয়াদী রানি ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে ৫২ বছর পর আগামী ১৪ জানুয়ারি সিংহাসন ত্যাগ করবেন এবং তার বড় ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক তার স্থলাভিষিক্ত হবেন বলে রোববার ঘোষণা করেছেন তিনি।

তিনি জানান, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এখনই সঠিক সময়। আগামী ১৪ জানুয়ারি- আমি আমার প্রিয় বাবার স্থলাভিষিক্ত হওয়ার ৫২ বছর পর - আমি ডেনমার্কের রানি হিসাবে পদত্যাগ করব। আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে সিংহাসন ছেড়ে দিচ্ছি।’

আরও পড়ুন: গাজায় হামলায় ৪৫ প্রাণহানি

রয়টার্স জানান, ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গ্রেথে ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হয়ে ওঠেন। আর গত বছরের জুলাই মাসে তিনি ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রানি হন।

আরও পড়ুন: ইমরান খানের মনোনয়ন বাতিল

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন আজীবন দায়িত্ব পালনের জন্য রানিকে ধন্যবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এটা বোঝা এখনও কঠিন যে, এখন সিংহাসন পরিবর্তনের সময় এসেছে। অনেক ডেনিশ এখনও অন্য কোনও রানিকে চেনেন না।’

তিনি বলেন, ‘রানি মার্গ্রেথে ডেনমার্কের মূর্ত প্রতীক।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা