সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হুথিদের জাহাজে মার্কিন হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে মার্কিন বাহিনীর হামলায় হুথিদের ১০ যোদ্ধা প্রাণ হারিয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে হুথি গোষ্ঠী জানায়, তাদের ওই নৌকাগুলো নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং সামুদ্রিক নৌচলাচল রক্ষার লক্ষ্যে কাজ করছিল।

আরও পড়ুন : পাল্টাপাল্টি হামলা-প্রাণহানিতে বছর শুরু

হুথি গোষ্ঠী আরও জানায়, ওই নৌকাগুলো লোহিত সাগরের মধ্য দিয়ে বা দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে ইসরায়েলি জাহাজের চলাচল ঠেকাতে মানবিক ও নৈতিক দায়িত্ব পালন করছিল।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা হুথি বিদ্রোহীদের হুমকি মোকাবেলায় টহল অভিযান চালিয়ে যাওয়ার সাথে সাথে লোহিত সাগরে একটি কন্টেইনার জাহাজে আক্রমণ চালিয়ে তিনটি নৌকা ডুবিয়ে দিয়েছে।

আরও পড়ুন : ভারতে কারখানায় আগুন, নিহত ৬

মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইজেনহাওয়ার এবং ইউএসএস গ্রেভলি থেকে বেশ কয়েকটি হেলিকপ্টার রোববার সকালে ইরান-সমর্থিত হুথিদের নৌকাগুলোতে গুলি করে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং অপর একটি নৌকা পালিয়ে গেছে বলে জানানো হয়। তবে হুথিদের নৌকা থেকেও মার্কিন হেলিকপ্টারে গুলি চালানো হয়েছে বলে জানা গেছে।

এর আগে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় গোষ্ঠী হুথি। তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : বেলগোরোদে ইউক্রেনের হামলা

মূলত হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের ঢেউ গিয়ে পৌঁছেছে লোহিত সাগরে। গাজায় বোমা হামলা শুরুর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে লোহিত সাগরে। কারণ বিদ্রোহী গোষ্ঠী হুথি সেখানে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। বিদ্রোহী গোষ্ঠীটিকে সমর্থন দিচ্ছে ইরান। ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানাতেই সেখানে হামলা শুরুর ঘোষণা দেয় হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে।

ইসরায়েলগামী যেকোনো জাহাজে হামলার ঘোষণা দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এরপর ১২ ডিসেম্বর ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত একটি এলাকা থেকে একটি নরওয়েজিয়ান ট্যাঙ্কারে হামলা চালানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা