প্রতীকী ছবি
আন্তর্জাতিক

দুই লাখ নতুন সেনা পেল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার জন্য নতুন করে সেনা নিযুক্তির ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরে দুই লাখের বেশি মানুষের নাম নতুন সেনা হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটি। এসব সেনা ইউক্রেনে পাঠাবে রাশিয়া।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

মঙ্গলবার (৪ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এ কথা জানান। টেলিভিশনে সম্প্রচারিত একটি বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, ‘আজ পর্যন্ত নতুন করে দুই লাখের বেশি মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। নতুন করে নিয়োগপ্রাপ্তদের দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুত হতে সামরিক ও নৌবাহিনীর কমান্ডাররা সহায়তা করবেন।

ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে রুশ বাহিনী বিপাকে পড়ায় গত ২১ সেপ্টেম্বর পুতিন সেনা নিযুক্তির ঘোষণা দেন। ক্রেমলিন একে আংশিক সেনা সংযুক্তি অভিহিত করে জানিয়েছে, নতুন করে তিন লাখ সেনা নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন: ফের শীর্ষে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেন, নতুন করে তালিকা করা সেনাদের রাশিয়ার ৮৬টি প্রশিক্ষণ কেন্দ্র ও স্থাপনায় সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে নতুন করে সেনা নিয়োগের তালিকা শুরুর পর কিছু বাধার মুখে পড়েছিল ক্রেমলিন। অনেকে এর প্রতিবাদে বিক্ষোভও করেন। পুতিনের ঘোষণার পরে সেনাবাহিনীতে যোগ দিতে চান না রাশিয়ার এমন হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। অনেকে পালানোর চেষ্টা করেছেন। এ নিয়ে সমালোচনাও চলছে।

তবে সেনা নিযুক্তি করা নিয়ে যেসব ভুল পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সংশোধন করার জন্য গত সপ্তাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট পুতিন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা