তুষারধসে ১০ পর্বতারোহী নিহত
আন্তর্জাতিক

তুষারধসে ১০ পর্বতারোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন।

আরও পড়ুন: সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ

মঙ্গলবার (৪ অক্টোবর) হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে একটি পবর্তারোহী দল তুষারধসের কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

উত্তরাখণ্ডের পুলিশপ্রধান অশোক কুমার জানান, মঙ্গলবার সকাল ৯টায় ভূমি থেকে প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় এ তুষারপাতের ঘটনা ঘটে। ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: বাস খাদে, নিহত ২৫

হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ভূমি থেকে প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় ৪১ সদস্যের একটি পবর্তারোহী দল তুষারধসের কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। তারা সবাই উত্তর কাশীর নেহরু মাউন্টেইনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী।

উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, খবর পেয়েই পরে দ্রুত উদ্ধারের কাজ শুরু করে, সেনা, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের (এনডিআরএফ) উদ্ধারকারী বাহিনী। মঙ্গলবার রাত পর্যন্ত দুর্ঘটনাস্থলে ১০ জনের মরদেহ দেখা গেছে, যার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে।

তবে অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল। বুধবার থেকে তা আবারও শুরু করা হয়। উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন ভারতীয় বিমানবাহিনীর সদস্যরাও।

আরও পড়ুন: বুস্টার ডোজ পেয়েছে ৫ কোটি মানুষ

তুষারধসের ঘটনায় নিখোঁজ ২৮ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে উত্তরাখণ্ড পুলিশ। এদের মধ্যে পশ্চিমবঙ্গ, দিল্লি, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, আসাম, হরিয়ানা, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের প্রশিক্ষণার্থীদের নাম রয়েছে।

এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এটি দুঃখজনক যে, এনআইএমের পর্বতারোহণ অভিযানে আমরা বেশ কিছু মূল্যবান প্রাণ হারিয়েছি। শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা। উদ্ধার অভিযান চলছে এবং কর্তৃপক্ষের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা