অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠাতে ব্রিটেনের সম্মতি
আন্তর্জাতিক

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠাতে ব্রিটেনের সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক : উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়ে সম্মতি দিয়েছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।

আরও পড়ুন: ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

শুক্রবার (১৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে ১৪ দিন সময় পাবেন অ্যাসাঞ্জ।

মন্ত্রণালয় আরও জানায়, আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জকে পাঠানোর ক্ষেত্রে তার মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক হবে না। যুক্তরাষ্ট্রে তার সঙ্গে উপযুক্ত আচরণ করা হবে।

আরও পড়ুন: সিলেটে বিমান চলাচল বন্ধ

২০১৯ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে বের করে দেওয়া হয়। এর পর তাকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। তখন থেকেই তিনি দেশটির জেলে রয়েছেন।

২০১০ ও ২০১১ সালে তথ্য ফাঁসের অপরাধে যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় রয়েছেন তিনি।

এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় উইকিলিকস বলেছে, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ব্রিটিশ গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন। এই সিদ্ধান্তের ফলে লড়াইয়ের অবসান হচ্ছে না। তারা এই বিরুদ্ধে আপিল করবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা