ফাইল ছবি
আন্তর্জাতিক

৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলের সেনারা। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ভারত

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৭ জুন) সকালে ইসরায়েলের সেনাবাহিনীর প্রায় ৩০ টির মতো গাড়ি আসে। তারপর সেনারা জেনিনে অভিযান চালায় এবং আল-মারাহ এলাকায় ওই ব্যক্তিরা গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলি সেনারা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করে। গাড়ির মধ্যে চারজন ছিলেন। তাদের তিনজনই নিহত হন, অপরজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- বারা লাহলোহ (২৪), ইউসুফ সালাহ (২৩) ও লাইছ আবু সুরুর (২৪)।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা স্থগিত

ইসরায়েলের সেনাবাহিনী হিব্রু ভাষায় এক সংক্ষিপ্ত বার্তায় জানায়, তারা দুটি ভিন্ন জায়গায় অস্ত্র শনাক্তের জন্য একটি অভিযান চালিয়েছে। এ সময় তাদের ওপর হামলা হয়। সৈন্যরা তা প্রতিহত করে। তারা ঘটনাস্থলে দুটি এম-১৬ রাইফেল ও কার্তুজ পেয়েছেন।

জেনিনের বাসিন্দারা বলছেন, তারা সন্দেহ করছেন, ইসরায়েলের সেনাদের পরিকল্পনা ছিল রায়ীদ হাজেমের বাড়ি ধ্বংস করা। যিনি গুলিতে নিহত হওয়ার আগে ৭ এপ্রিল তেল আবিবে হামলা চালিয়ে তিন ইসরায়েলিকে হত্যা করেন।

সাম্প্রতিক সময়ে ইসরায়েল অধিকৃত জেনিন ক্যাম্পে অভিযানের মাত্রা বাড়িয়েছে। তাদের লক্ষ্য সেখানে ফিলিস্তিনিদের সশস্ত্র প্রতিরোধ নিয়ন্ত্রণে আনা। সেখান ইসরায়েলের ভয়ংকর আগ্রাসনের শঙ্কা থেকেই যাচ্ছে। ওই এলাকায় ইসলামিক জিহাদ ও ফাতাহ মুভমেন্ট সক্রিয়।

আরও পড়ুন: বানভাসি মানুষ উদ্ধারে সেনাবাহিনী

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলি সেনাদের হাতে চলতি বছর ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার অধিকাংশই নিহত হয়েছে অভিযানে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা