রাহুল গান্ধীকে ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
আন্তর্জাতিক

রাহুল গান্ধীকে ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড মামলায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তিন দিন ধরে দফায় দফায় প্রায় ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেও খুশি নয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এক দিনের বিরতি দিয়ে চতুর্থ দফায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির পক্ষ থেকে তলব করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

বৃহস্পতিবার (১৬ জুন) বিরতি দিয়ে শুক্রবার (১৭ জুন) তাকে আবার হাজিরা দিতে বলা হয়েছে।

ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে যুক্ত তহবিল দুর্নীতি মামলায় সোমবারই প্রথম নয়াদিল্লির ইডির সদর দপ্তরে হাজিরা দিয়েছিলেন রাহুল গান্ধী। সেদিন দুই দফায় তাকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মঙ্গলবারও ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রেহাই মেলেনি বুধবারও।

আরও পড়ুন: কুমিল্লা সিটিতে রিফাতের জয়

জানা গেছে, বুধবার দু দফায় প্রায় সাড়ে নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সাবেক কংগ্রেস সভাপতিকে। বেলা সাড়ে ১১টা থেকে প্রায় রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। বেআইনি অর্থপাচার প্রতিরোধ আইনের অধীনে তিনদিন ধরে রাহুলকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সম্পূর্ণ ভিডিও এবং অডিও রেকর্ডিংও করা হচ্ছে।

শুধুমাত্র রেকর্ডিং নয়, তার বক্তব্য কাগজে লিখেও রাখা হচ্ছে। এরপর সেই কাগজ জমা নেওয়ার আগে দেখানো হচ্ছে কংগ্রেস নেতাকে। তারপর নিজের বক্তব্য মিলিয়ে দেখছেন তিনি।

আরও পড়ুন: বাইডেনের চিকিৎসা উপদেষ্টা করোনায় আক্রান্ত

এদিকে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করার ঘটনায় প্রায় প্রতিদিনই দিল্লিতে বিক্ষোভ করছেন কংগ্রেস নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন নেতাকর্মীরা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা