বিক্ষোভে উত্তাল ভারত (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নতুন পদ্ধতিতে সেনাবাহিনীতে লোক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিক্ষোভ হচ্ছে বিহার, তেলেঙ্গানাসহ বেশ কয়েকটি রাজ্যে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা স্থগিত

শুক্রবার (১৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিক্ষোভের তৃতীয় দিনে বিভিন্ন রাজ্যে কয়েকটি ট্রেনে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। সকালে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আন্দোলনের জেরে উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে ট্রেনে অগ্নিসংযোগ ঘটােনো হয়। বিহারের পশ্চিম চম্পারন জেলার বেত্তিয়ায় উপ-মুখ্যমন্ত্রী রেনু দেবীর বাড়িতে হামলা চালানো হয়েছে।

ভারতের উত্তরপ্রদেশে বিপুল সংখ্যক বিক্ষোভকারী শুক্রবার সকালে বালিয়ায় একটি রেলস্টেশনে প্রবেশ করে এবং ট্রেনের কোচে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে। অবশ্য এর আগেই রেলওয়ে স্টেশনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: বানভাসি মানুষ উদ্ধারে সেনাবাহিনী

এদিকে, আন্দোলনের জেরে সরকার নিয়োগে বয়স সীমা করেছে ২১ থেকে ২৩ বছর। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সের নারী-পুরুষেরা চার বছরের জন্য সেনা, বিমান ও নৌবাহিনীতে চাকরি পাবেন।

তাদের মূলত প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় তাদের প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার রুপি বেতন এবং ৪ বছর পর ১১ থেকে ১২ লাখ রুপি এককালীন অর্থ দেওয়া হবে। কিন্তু ২৫ শতাংশের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণের চাকরি স্থায়ী করা হবে না।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

সরকারের এ ঘোষণা আসার পর প্রকল্পের বিরোধিতা করে ভারতের বিভিন্ন রাজ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়। উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, দিল্লিসহ ১০টি রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বয়সসীমা কম হওয়ায় ও চাকরি স্থায়ী না হওয়ায় চাকরিপ্রার্থী শত শত তরুণ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা