আন্তর্জাতিক

অ্যাসাঞ্জকে খুনের ছক কষেছিল সিআইএ

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে অপহরণ করে খুনের ছক পর্যন্ত কষেছিল আমেরিকান গুপ্তচর সংস্থা সিআইএ।

সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে উদ্ধৃত করে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে হয়, বিষয়টি প্রকাশ্যে আসার পরই গোটা দুনিয়ায় রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সন্ত্রাসবাদী নন, শুধু সরকারি গোপন তথ্য ফাঁসে অভিযুক্ত একজনকে মেরে ফেলার কথা কী করে ভেবেছিল আমেরিকান গুপ্তচর সংস্থাটি।

এর আগে, ২০১০ সালে আমেরিকান প্রশাসনের গোপন সরকারি নথি ফাঁস করে গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিলেন অ্যাসাঞ্জ। সিআইএর একান্ত নিজস্ব হ্যাকিং যন্ত্র ‘ভল্ট-সেভেন’–এর তথ্যও ছিল তাতে। ২০১৭ সালে ব্রিটেনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন অ্যাসাঞ্জ।

তখনই অ্যাসাঞ্জকে অপহরণ করার পরিকল্পনা করেন সিআইএর গোয়েন্দারা। তখন ওই সংস্থার ডিরেক্টর ছিলেন আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। অ্যাসাঞ্জ সিআইএর গোপন তথ্যফাঁস করে দেওয়ায় তার ওপরে খুবই ক্ষুব্ধ ছিলেন পম্পেও।

এছাড়া অ্যাসাঞ্জকে ব্রিটেন থেকে আমেরিকায় প্রত্যর্পণের মামলা লড়ছেন সরকারি কৌঁসুলিরা। আপাতত লন্ডনের বেলমার্শ জেলে বন্দি রয়েছেন বছর পঞ্চাশের অ্যাসাঞ্জ। কিছু দিন আগে লন্ডনের এক আদালত তাকে প্রত্যর্পণ করার ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়। বিচারক তার রায়ে জানান, অ্যাসাঞ্জের জীবনের ঝুঁকি রয়েছে। তিনি আত্মহত্যা পর্যন্ত করতে পারেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা