ঈদে ভ্রাতৃত্বের বার্তা দিলেন মোদি-মমতা
আন্তর্জাতিক

ভ্রাতৃত্বের বার্তা দিলেন মোদি-মমতা

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর । বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দক্ষিণ এশীয় দেশগুলো ছাড়াও বিশ্বের অনেক দেশেই মঙ্গলবার (৩ মে) পালিত হচ্ছে ঈদ।

আরও পড়ুন : বজ্রপাতে পাঁচ জেলায় ৭ মৃত্যু

এদিকে দীর্ঘ ১ মাসের সিয়াম সাধনার পর অন্যতম বৃহৎ এই উৎসব উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (২ মে) রাতে টুইটারে দেওয়া এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।

মোদি বলেন, আমাদের সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বিরাজ করুক। একইসঙ্গে সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধিও কামনা করেন বিজেপির এই প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি

টুইটারে তিনি লেখেন, ‘ঈদুল ফিতরের শুভেচ্ছা। পবিত্র এই উৎসবের দিনে আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধি পাক। সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।’

এদিকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। তিনি বলেন, ঈদ আমাদের শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে প্রেরণা দেয়।

ভারতীয় প্রেসিডেন্টের ভাষায়, ‘ঈদের পবিত্র দিনে আসুন আমরা নতুন করে শপথ নিই, নিজেদের মানবতার স্বার্থে উৎসর্গ করব। দরিদ্র মানুষের উন্নতির জন্য কাজ করব। ঈদ উপলক্ষে আমি দেশবাসীকে, বিশেষত মুসলিম ভাই-বোনেদের শুভেচ্ছা জানাচ্ছি।’

আরও পড়ুন : মধ্যরাতে হতে পারে কালবৈশাখী

অন্যদিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতে ভেদাভেদ চলছে ঠিকই। কিন্তু বাংলা সবার থেকে আলাদা। আমরা সবার বিশ্বাস সব ধর্ম সঙ্গে নিয়ে চলি। এখানে যে যার ধর্মাচরণ নিয়ে শান্তিতে থাকেন। তবে যখন উৎসব হয় তখন গোটা বাংলা তা একসঙ্গে পালন করে।’

আরও পড়ুন : আনুষ্ঠানিক ‘যুদ্ধ’ ঘোষণার পথে পুতিন

ভারতের অন্য রাজ্যের সঙ্গে তুলনা টেনে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে পরোক্ষ আক্রমণ করেন মমতা। নাম না করে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মতো ধর্মীয় ঐক্য দেশের আর কোথাও নেই। তাই অনেকেই আমাদের হিংসা করে। আমাদের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করে। কিন্তু বাংলা লড়তে জানে। তারা এই ধরনের চেষ্টার কাছে মাথা নোয়াবে না।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা