আন্তর্জাতিক

হোয়াইট হাউজে ঈদ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস শেষে ঈদ-উল-ফিতর উদযাপন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (২ এপ্রিল) এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। হোয়াইট হাউজে অনুষ্ঠিত এই অভ্যর্থনায় বাইডেনের সাথে যোগ দিবেন তার স্ত্রী জিল, এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের স্বামী, ডাগ এমহফ।

আরও পড়ুন: *ঈদ উদযাপনে রোহিঙ্গারা; বসছে শিশুমেলা

মার্কিন সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, রবিবার দিনের শেষে দেওয়া এক বিবৃতিতে বাইডেন পরিবার বলে, “সকলের জন্য ধর্মীয় স্বাধীনতার ঐতিহ্য আমাদের দেশকে শক্তিশালী করে, এবং এই মূলনীতির প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষা করতে ও আরও দৃঢ় করতে আমরা সকল বিশ্বাসের আমেরিকানদের সাথে কাজ করা অব্যাহত রাখব।”

বিবৃতিতে আরও বলা হয়, “হোয়াইট হাউজে ঈদ উদযাপন এবং সেসব অনুপ্রেরণামূলক মুসলিম আমেরিকান, যারা আমাদের দেশ জুড়ে আরও মিল ও একতা তৈরির প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন, তাদের সম্মানিত করার ঐতিহ্য এই বছর আমরা আবার চালু করব।”

আরও পড়ুন: আজ পবিত্র ঈদুল ফিতর

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের হোয়াইট হাউজের ঈদ উদযাপন ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয়েছিল। একই সাথে বাইডেন পরিবার “বিশ্বজুড়ে লক্ষ লক্ষ স্থানচ্যুত মানুষ ও শরণার্থী, যারা এই পবিত্র ছুটির সময়টা তাদের পরিবার থেকে আলাদা হয়ে এবং ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছেন”, তাদের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা