ডনবাসকে ধ্বংস করতে চায় রাশিয়া - প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

ডনবাসকে ধ্বংস করতে চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : চলমান রুশ আগ্রাসন নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের সমস্ত জীবন ধ্বংসের জন্য রাশিয়া সবকিছু করছে।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

শনিবার (৩০ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি রাতের ভাষণে অবকাঠামো এবং আবাসিক এলাকায় ক্রমাগত হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে বলেন, এর মাধ্যমে মস্কো এই অঞ্চলকে জনবসতিহীন করতে চায়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফরের সময় ইউক্রেনের রাজধানী কিয়েভ রকেট বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেছেন জেলেনস্কি।

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

জেলেনস্কি বলেন, 'দুর্ভাগ্যবশত, রাশিয়া দ্বারা জাতিসংঘের নির্মম অবমাননাকে একটি শক্তিশালী জবাব দেওয়া ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে।'

পোলিশ মিডিয়াকে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার মানুষ হত্যার কারণে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

আরও পড়ুন : ক্ষমতা ছাড়তে প্রস্তুত লঙ্কান প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা