ভয়াবহ বিস্ফোরণ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জন মারা গেছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। তবে তালেবান সরকার ১০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

স্থানীয় সময় শুক্রবার (২৯ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। পবিত্র রমজান মাসে দেশটিতে সাধারণ মুসল্লিদের টার্গেট করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটল।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ডেপুটি মুখপাত্র বেসমুল্লাহ হাবিব বলেন, কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

জানা যায়, রমজানের শেষ শুক্রবার, জুমার দিন উপলক্ষে শত শত মুসল্লি অংশ নিয়েছিলেন নামাজে। নামাজের শেষ সময়ে বিস্ফোরণের এ ঘটনা।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ২ হাজার

মসজিদের প্রধান সাইদ ফাজিল আঘা বলেন, ধারণা করা হচ্ছে আত্মঘাতী কোনো হামলাকারী অংশ নিতে পারেন নামাজে। তিনি বলেন, আমি বেঁচে গেছি, কিন্তু স্বজন হারিয়েছি। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

সূত্র: আল-জাজিরা

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা